৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’

Admin Published: February 27, 2026, 12:06 pm
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’

ডিএনএন ডেস্ক: অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটিকে পর্দায় সাদরে গ্রহণ করেন দর্শকরা। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে জটিল এক গল্প নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এর একদিকে পারিবারিক টানাপোড়েন, অন্যদিকে জীবন-মরণের সন্ধিক্ষণে প্রেমিকা। ইতোমধ্যে তারা শুটিং সম্পন্ন করেছেন।গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠবে চমকপ্রদ।


সিএমভি’র ব্যানারে ‘কসম’ পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে আসবে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ।’


সিএমভি’র স্বত্বাধিকারী ও প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা সাজিয়েছেন তারা। এগুলোতে স্থান পাচ্ছে প্রেম ও পারিবারিক গল্পের প্রভাব। এরমধ্যে ‘কসম’ তাদের অন্যতম প্রযোজনা।