৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার’ রাবি শাখার নেতৃত্বে তাসিন-রাফি

Admin Published: July 7, 2025, 10:16 am
উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার’ রাবি শাখার নেতৃত্বে তাসিন-রাফি

রাবি প্রতিনিধি: সাহিত্য সংগঠন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তাসিন খান সভাপতি এবং আর রাফি সিরাজী অন্তর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।


শনিবার (৫ জুলাই) রাবি শাখার ২য় কাউন্সিল শেষে নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।


নতুন কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি সুমাইয়া খাতুন, সহ সাধারণ সম্পাদক হৃদিকা আহসান শ্রেয়া, সাংগঠনিক সম্পাদক মোনালিসা মুজিব মিম, পাঠচক্র সম্পাদক আসাদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক ইমাম হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মুয়াজ, আইন বিষয়ক সম্পাদক মৃত্তিকা, দপ্তর সম্পাক মো. ফেরদাউস শরিফ এবং সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হুসাইন।


এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- রেদওয়ানুল হক রাজন, মোহাম্মদ আমানুল্লাহ, জুবায়ের আহমেদ, নাজিবা, নাজমুল হাসান এবং আনিক ইসলাম ওলি।

উত্তরণের এবারের কাউন্সিলের স্লোগান ছিলো- ‘শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে সন্ত্রাস, মাদক, নিপীড়নমুক্ত সমাজ গঠন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করো’ এবং ‘নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো’।


উত্তরণ রাবি শাখার সদ্য সাবেক আহ্বায়ক আফরিন জাহান মেরিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ- এর পরিচালক প্রফেসর মাসউদ আখতার। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।


উত্তরণের পথচলার ইতিহাস নিয়ে আলোচনা করেন উত্তরণের উপদেষ্টা ও রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক কনক আমিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন রাবি প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, উর্দু বিভাগের অধ্যাপক ড. সামিউল ইসলাম, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু এবং ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. গোলাম সারওয়ার সুজন। নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগারের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।