৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তামিম ইকবাল

Admin Published: December 1, 2024, 1:45 pm
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তামিম ইকবাল

ডিএনএন ডেস্ক : ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এমপি টাইগার্স নামে একটি ফ্র্যাঞ্চাইজি ১৫ হাজার ডলার কিনেছে তাকে কিনেছে।


বিগ ক্রিকেট লিগ (বিসিএল) নামে একটি টুর্নামেন্টের ড্রাফট হয়েছে। এই ড্রাফট থেকে এমপি টাইগার্স নামে একটি দল তামিমকে ১৫ হাজার ডলারে কিনে নেয়।



বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ ৮৯ হাজার টাকা। 

এই টুর্নামেন্টে খেলবে ছয় দল। এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য পাঁচ দল সাউদার্ন স্পারটান্স, রাজস্থান রেগালস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজ স্টার্স ও মুম্বাই মেরিনস। তবে টুর্নামেন্টটি কবে শুরু হবে সেটা এখনো জানা যায়নি।



এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় ১৫ মাস ধরে। তবে এ বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন। তার নেতৃত্বে ২০২৪ সালে প্রথমবারের মতো ফরচুন বরিশাল জেতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন বিপিএলেও তাকে ধরে রেখেছে দলটি।