৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ভূমিকম্পে কাঁপল রংপুর

Admin Published: September 6, 2024, 11:30 pm
ভূমিকম্পে কাঁপল রংপুর

ডিএনএন ডেস্ক : রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে এবং মাটির ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪ ছিল।