২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

যে ৩ কারণে আলজেরিয়ার বিপক্ষে এমন ক্ষুরধার আর্জেন্টিনা

Admin Published: June 17, 2026, 1:41 pm
যে ৩ কারণে আলজেরিয়ার বিপক্ষে এমন ক্ষুরধার আর্জেন্টিনা

ডিএনএন ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ জে-তে প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিক আর দারুণ দলীয় পারফরম্যান্সে এই জয় এসেছে। কিন্তু ম্যাচটা কীভাবে এত একপেশে বানিয়ে ফেলল আর্জেন্টিনা? কোন জাদুতে এমন ক্ষুরধার পারফর্ম্যান্স বেরিয়ে এল? এর নেপথ্যে আছে তিনটি কারণ—


১. অবিশ্বাস্য মেসি

আন্তর্জাতিক ফুটবলে মেসির ২০০তম ম্যাচ ছিল এটি। বয়স তার ৩৯ ছুঁইছুঁই। এই সময়ে এসে ফিফা বিশ্বকাপে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। আলজেরিয়ার রক্ষণের প্রতিটি ভুলের সুযোগ তিনি কাজে লাগিয়েছেন। বনে গেছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার। তার এমন ফিনিশিংই আর্জেন্টিনার এমন ক্ষুরধার হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ।




২. আর্জেন্টিনার রক্ষণ দুর্গ

পুরো ৯০ মিনিটে আলজেরিয়া একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। তাদের এক্সপেক্টেড গোলস বা এক্সজি ছিল মাত্র ০.৩১। আর্জেন্টিনার রক্ষণভাগ আলজেরিয়ার আক্রমণকে পুরোপুরি অকেজো করে দিয়েছে।


৩. মাঝমাঠে আর্জেন্টিনার দাপট

বলের দখল ছিল আর্জেন্টিনার পক্ষে ৬৪ শতাংশ। রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ মিলে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন দক্ষতার সাথে। আলজেরিয়া যখনই দ্রুত আক্রমণে যেতে চেয়েছে, এই ত্রয়ী সেটা থামিয়ে দিয়েছেন। প্রয়োজনে খেলার গতি কমিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছেন তারা।


এই তিন কারণেই আলজেরিয়ার বিপক্ষে এত ধারালো ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুটা তাদের জন্য হয়েছে স্বপ্নের মতো।