১১ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

যে কারণে পিএসএলে ফিরবেন না মুস্তাফিজ-নাহিদ

Admin Published: April 24, 2026, 6:55 pm
যে কারণে পিএসএলে ফিরবেন না মুস্তাফিজ-নাহিদ

ডিএনএন ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে আর খেলা হচ্ছে না বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।  বাংলাদেশের এই দুই পেসারের অনাপত্তিপত্র স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চোট থেকে সুরক্ষা এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।


বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ শেষে মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে বিসিবির চিকিৎসা বিভাগ। বাঁহাতি এই পেসারের চোটের ঝুঁকি এড়াতে দ্রুত স্ক্যান এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। সে কারণে তার এনওসি বাতিল করা হয়েছে।



অন্যদিকে, নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সময় দিতেই পিএসএলের ছাড়পত্র বাতিল করা হয়েছে।


মুস্তাফিজের দল পেশোয়ার জালমি এবার দুর্দান্ত ফর্মে আছে। ৯ ম্যাচের ৮টিতে জিতে ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। মুস্তাফিজ ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। অন্যদিকে, নাহিদ রানার দল লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থেকে ধুঁকছে। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাহোরের হয়ে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার।