৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করলো ইরান

Admin Published: May 23, 2025, 12:18 pm
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করলো ইরান

ডিএনএন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা হলে তার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফারজান মনসুর আব্বাস আরাগচি।ইসরাইল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এমন এক রিপোর্টের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


ইরান এবং ইসরায়েলের নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার (২৩ মে) ইতালির রোমে পঞ্চম দফার পারমাণবিক আলোচনায় বসবে। যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতবিরোধ রয়েছে। ওয়াশিংটনের মতে, এর ফলে পারমাণবিক বোমা প্রস্তুত করা হতে পারে। যদিও ইরান তা অস্বীকার করেছে।


এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ফারজান মনসুর আব্বাস বলেন, “ইসরায়েলের ইহুদিবাদী সরকারের যেকোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান সতর্ক রয়েছে এবং যেকোনো হুমকি বা বেআইনি কাজের প্রতি শক্ত জবাব দেবে।”


তিনি বলেন, “ইরান এই ধরনের যেকোনো আক্রমণে ওয়াশিংটনকে দায়ী করবে এবং হুমকি অব্যাহত থাকলে তেহরানকে তার পারমাণবিক স্থাপনা এবং উপকরণ রক্ষার জন্য ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণ করতে হবে।”


যদিও আরাকচি কোন ধরনের পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করে বলেননি।