১২ ভাদ্র, ১৪৩৩
২৮ আগস্ট, ২০২৬

১ জানুয়ারি থেকে দেশের সব কোচিং বন্ধ

Admin Published: December 18, 2024, 12:36 pm
১ জানুয়ারি থেকে দেশের সব কোচিং বন্ধ

ডিএনএন ডেস্ক : ডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত প্রশ্নফাঁস প্রতিরোধে নেওয়া হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য জানান। 


তিনি বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস এবং গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভায় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বছর এখনও আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি, তবে মেডিকেল ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন আরও জানান, অফলাইন এবং অনলাইন—উভয় ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ে কোনো ধরনের অনলাইন কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না, এবং পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইনে কোচিং পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ইতিমধ্যে এমবিবিএস ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং ভর্তিচ্ছুরা ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।