স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আনন্দঘন আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরএমপি কালচারাল ক্লাব। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। তিনি ক্লাবের ফলক উন্মোচন করে শুভ সূচনা ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই ক্লাবে পুলিশ সদস্যরা মননশীল ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। আরএমপি কালচারাল ক্লাব এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্য এই ক্লাবের অংশীদার হবেন। তিনি আরও বলেন, যাদের দক্ষতা ও সৃজনশীলতা আছে, তারা এই ক্লাবের মাধ্যমে তা প্রকাশের সুযোগ পাবেন। উদ্বোধনীর পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।