স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মসলেম আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্টের হামলার ঘটনার অভিযোগ রয়েছে।
আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে একই সময় তাহেরপুর পৌরসভার জামগ্রাম এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানাগেছে।