১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

Admin Published: December 18, 2024, 5:20 pm
বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

পাবনা প্রতিনিধি : পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান গাড়ির সংঘর্ষে মারা গেছেন ভ্যান চালক শিপন (২২)। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন বাসযাত্রী।


বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে।


নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে  ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আরো অন্তত ১০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।


মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, 'ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।'