২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপনে রাজশাহীতে আতশবাজি ও পটকা-ফানুস নিষিদ্ধ

Admin Published: December 24, 2025, 5:26 am
বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপনে  রাজশাহীতে আতশবাজি ও  পটকা-ফানুস নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার : খ্রীষ্টীয় ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আগামী ২৫ ডিসেম্বর খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬(১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২ টা থেকে পরেরদিন রাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।