২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান মকবুলের পরিবর্তে এসিল্যান্ডকে ক্ষমতা অর্পণ

Admin Published: October 15, 2024, 5:48 pm
চেয়ারম্যান মকবুলের পরিবর্তে এসিল্যান্ডকে ক্ষমতা অর্পণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান মকবুল হোসেনের পরিবর্তে এসিল্যান্ডকে আর্থিক ও প্রসাশনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। চেয়ারম্যান মকবুল হোসেনের লাগাতার পরিষদে অনুপস্থিতিতে জণদুর্ভোগ কমাতেই এ ক্ষমতা অর্পণ করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের বিধি অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে এ ক্ষমতা অর্পণ করা হয়েছে।  গত ১৪ অক্টোবর রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসিম কুমার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়। 

গত ২২ সেপ্টেম্বর চেয়ারম্যান মকবুল হোসেন কে বাগমারা থানা পুলিশ গ্রেফতার করে।  মূলত গত ৫ আগষ্টের পর থেকেই তিনি গাঢাকা দিয়ে থাকায় পরিষদের কার্যক্রম ব্যহত হতে থাকে।  একপর্যায়ে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠে এবং স্থানীয় জনতা এর প্রতিবাদ শুরু করে। 

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের আফাজ ও মান্নান নামের দুইজন  সদস্য জনগনের হাতে লাঞ্ছিত হয়।