৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে ছিনতাই ও চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেফতার

Admin Published: November 7, 2024, 4:32 pm
দুর্গাপুরে ছিনতাই ও চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে যুবককে কারাগারে পাঠানো হয়েছে। 

এরআগে বুধবার রাতে পৌর এলাকার চককৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিমুল উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় আলমগীর হোসেন নামের অপর এক যুবক বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,  মাদক মামলার সাক্ষী হওয়ার কারনে বাদি আলমগীর হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদাদাবি করে শিমুল রানা। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আলমগীর হোসেনের ব্যবহৃত টিভিএস কোম্পানির মোটরসাইকেল কেড়ে নেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর থানায় অভিযোগ করেন আলমগীর হোসেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে শিমুল রানাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, শিমুল রানার বিরুদ্ধে এলাকায় মাদক ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। মাদক মামলার সাক্ষী হওয়ায় মোটরসাইকেল ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। 

দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারি কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে শিমুল রানাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।