২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ঈদে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ছুটি ৯ দিন

Admin Published: March 24, 2025, 4:31 pm
ঈদে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ছুটি ৯ দিন

ডিএনএন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন।সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে নির্দেশনা দিয়েছে।


নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই দিন সরকারি প্রতিষ্ঠানের মতো ফাইন্যান্স কোম্পানিও বন্ধ থাকবে।


ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীও একই সুবিধা পাবেন।