২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ঈদুল আজহায় সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশন

Admin Published: June 4, 2025, 1:22 pm
ঈদুল আজহায় সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশন

ডিএনএন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের সাতদিন এবং পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা থাকবে। সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের সাতদিন এবং পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখার এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বুধবার (৪ জুন) এর পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের আগের সাতদিন এবং ঈদের পরের পাঁচদিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।