স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর কুঠিপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গোলাম মোস্তফা (৪৬) ও আব্দুর রশিদ (৪০)।
এদের মধ্যে গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ একই এলাকার মৃত নোমান আলী মন্ডলের পুত্র। শুক্রবার রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর ধারে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। পরে গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।