২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৬ নভেম্বর, ২০২৬
News Banner
ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যা

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিচার শুরু

Admin Published: November 15, 2026, 2:39 pm
হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিচার শুরু

ডিএনএন ডেস্ক: অভিযোগ গঠনের সাড়ে চার মাস পর চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা মামলার ২২ আসামির বিচার শুরু ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।রোববার (১৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। পরে চট্রগ্রামের জুলাই যোদ্ধা আনিছ আহমেদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে পেছায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ। সকালেই এ মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামসহ ৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন।