২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৬ নভেম্বর, ২০২৬
News Banner

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

Admin Published: November 15, 2026, 10:37 pm
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল গুড় ও তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকার মো. নাসির সরকারকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অন্যন্যা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।


তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবাইকে এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।