ডিএনএন ডেস্ক: একসময় শরীরি সৌন্দর্য নিয়ে হাসি-ঠাট্টা-বিদ্রূপের শিকার হয়েছেন সামিরা খান মাহি। এসব কারণে ব্যক্তিগত যাতনা তার ভেতরে কম তৈরি হয়নি। কিন্তু থেমে যাননি। বরং কাজে মন দিয়ে ছোটপর্দায় নিজেকে মেলে ধরেন। সেখান থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জয় করে কড়া জবাব দিয়েছেন। হাসি-ঠাট্টা করা মানুষদের বুড়ো আঙুল দেখিয়ে এখন বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর, ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। এরই মধ্যে সেখানে উড়ে গিয়েছেন একসময় র্যাম্পের মঞ্চে হাঁটা ফারজানা ইয়াসমিন কলি অর্থাৎ সামিরা খান মাহি। চলুন জেনে নিই, মাহির সংগ্রাম ও ক্যারিয়ারচক্র—
ফারজানা ইয়াসমিন কলি নামটি তার মা-বাবা রেখেছিলেন। ২০১৪ সালে বিনোদনজগতে নিজের পরিচিতি তৈরির সময় নাম বদলে রাখেন সামিরা খান মাহি। নতুন নামের সঙ্গে শুরু হয় নতুন স্বপ্নের যাত্রা। সেই সময়ি হয়তো ভাবেননি, একদিন এই নামেই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

২০১৪ সালে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সামিরা খান মাহি। এরপর একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক, স্যাইলরহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করেন মাহি। ওই সময়ে অভিনয়ে নাম লেখালেও তার ফোকাস ছিল শুধুই মডেলিং। তারপর কাজ থেকে কয়েক বছরের বিরতি নেন তিনি।

মডেলিং করলেও অভিনয়ে পা রাখার পরিকল্পনা তার শুরুতে ছিল না। করোনা মহামারির সময় অভিনয় নিয়ে নতুন করে ভাবেন। প্রস্তুতি ও শেখার মধ্য দিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত কাজ শুরু করেন। অল্প সময়েই অভিনয়ের ব্যস্ততা বাড়ে; একপর্যায়ে ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন।

‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন সামিরা খান মাহি। পরবর্তীতে ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’ প্রভৃতি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান মাহি। তবে ‘গার্লস স্কোয়াড’ নাটকে অভিনয় করে আলোচনায় উঠে আসেন। তারপর নাটকেই নিজেকে ব্যস্ত রাখেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজের পরিকল্পনা করেন। ভাবনা অনুযায়ী, ওয়েব সিরিজেও কাজ করেছেন এই নায়িকা।

সামিরা খান মাহি তার দাঁত নিয়ে নোংরাভাবে কটাক্ষের শিকার হয়েছেন। দাঁতে সমস্যা থাকায় তাকে নিয়ে নেটিজেনরাও কম হাসি-ঠাট্টা-বিদ্রূপ করেননি। পরে ডাক্তারের পরামর্শে ব্রেসেসের (দাঁতের পাটি সামঞ্জস্য করার প্রক্রিয়া) মাধ্যমে নিজের চেহারার শ্রী বাড়িয়েছেন। তবে মানুষের কটূকথা উপেক্ষা করে নিজ বিশ্বাসে অটল ছিলেন মাহি।

মাহির লুক নিয়ে যারা অকারণ ট্রল করেছেন, তাদের উদ্দেশ্যে মাহির স্পষ্ট বক্তব্য—আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই বদলে ফেলেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে পরিবর্তন করে সুন্দরভাবে জীবনযাপন করুন।