২৮ কার্তিক, ১৪৩৩
১২ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীর গ্রামে বার্ষিক নৃ-গোষ্ঠি মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

Admin Published: November 12, 2026, 5:15 pm
রাজশাহীর গ্রামে বার্ষিক নৃ-গোষ্ঠি মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার: ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের আয়োজনে ৩ দিনব্যাপী বার্ষিক নৃ-গোষ্ঠি মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।বৃহস্পতিবার ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এ উৎসব শুরু হয়ভ এতে ৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র যেমন-কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য উপকরণ প্রদর্শনী করা হয়।

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে, সিসিবিভিও’র বাসÍবায়নে ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম। উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, সিসিবিভিওর নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজের ড. মো: আমিরুল ইসলাম, অধ্যাপক সুম্মিতা চক্রবর্ত্তী, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, এসওএস এর সংগীত শিক্ষক রুম্মান আরা হোসেন দৃষ্টি ও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সেপরাতুস বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের প্রকল্প সমন্বয়কারী মাইকেল মারান্ডী ও প্রশান্ত মিঞ্চ।

অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে সমন্বয়কারী আরিফ ইথার, সহ সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও এলিজাবেদ টুডু।