২৮ কার্তিক, ১৪৩৩
১২ নভেম্বর, ২০২৬
News Banner

শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে চুরমার করে সেমিফাইনালে বাংলাদেশ

Admin Published: November 11, 2026, 10:16 pm
শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে চুরমার করে সেমিফাইনালে বাংলাদেশ

ডিএনএন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দাপট দেখাল বাংলাদেশ। পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির দল। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শোমিত সোম। প্রথমার্ধেই দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি। প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে গোল পেয়েছেন রাকিব।


শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ হয়ে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর আটটায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।