স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ফলক উন্মোচনের মাধ্যমে এসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৫০ জনের চোখের ছানির অপারেশন করা হবে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও বিন্যামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।