২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৭

Admin Published: December 27, 2025, 12:56 pm
রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার : যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে।

এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জন গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেফতার মাসুদ রানা ওরফে শাহিন (৪৬) মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শনিবার মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।