২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে গোদাগাড়ীতে মতবিনিময়

Admin Published: June 15, 2026, 5:48 pm
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে গোদাগাড়ীতে মতবিনিময়

ডিএনএন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসন সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানভিত্তিক সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”র আওতায় আয়োজিত সভায় রক্ষাগোলা নেতৃত্ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং তহসিলদাররা অংশ নেন।


সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম।


সভায় সিসিবিভিও’র পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহা. আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।