৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, রাজশাহীতে গ্রেফতার ৩

Admin Published: September 7, 2025, 5:19 pm
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে  সংঘবদ্ধ ধর্ষণ, রাজশাহীতে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো, মুলহোতা নগরীর উজিরপুকুর এলাকার সাজ্জাদ আলীর ছেলে আরিয়ান শাফি ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালাপুরের আলমের ছেলে শান্ত (২৫) ও কাদিরগঞ্জ এলাকার সোহেলের ছেলে পিয়াম (২৫)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, মুলহোতো আরিয়ানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ২২ বছর বয়সী কিশোরীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে গত ৩০ আগস্ট বিকেলে প্রেমিক আরিয়ান দেখা করার কথা বলে প্রেমিকাকে ভদ্রা ব্রিজের ওপর ডেকে নেই। সেখান থেকে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে নগরীর কুমারপাড়া আলুপট্টি মোড়স্থ পদ্মা মন্দিরের সামনে আজোয়াদ আব্দুল্লাহ নামের একজনের বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করছিলো আসামি শান্ত ও পিয়াম। এ সময় অপর আসামী আজোয়াদ বইরে থেকে দরজা লাগিয়ে দেয়।

পরে মামলার মুলহোতা আসামি আরিয়ান শাফী ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে অন্যরাও ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর আসামীরা আবারো ওই কিশোরীকে  ম্যাসেঞ্জারের মাধ্যমে ডাকে। তাদের কথা না শুনলে সেদিনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনার পর ভিকটিম কিশোরী নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।