২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী নার্সিং কলেজ ও ইনস্টিটিউট মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক সাইফুল

Admin Published: October 23, 2025, 9:50 pm
রাজশাহী নার্সিং কলেজ ও ইনস্টিটিউট মালিক সমিতির সভাপতি  মনিরুজ্জামান, সম্পাদক সাইফুল

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউট মালিকদের জরুরি সভায় সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুলকে সভাপতি ও হেল্থ কেয়ার নার্সিংয়ের সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বচিত করা হয়।  

কমিটির সহসভাপতি হিসেবে এম. রহমান নার্সিং কলেজের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান ও উদয়নের ডা.আনিস মালেক, সহ-সাধারণ সম্পাদক পদে  গ্লোবাল নার্সিং কলেজের রজব আলী, কোষাধ্যক্ষ জননী নার্সিং কলেজের সাজেদুর খোকন ও রেডিয়ামের শামীম মৃধাকে প্রচার সম্পাদক এবং সহ প্রচার সম্পাদক পদে নগর নার্সিং কলেজের এমডি  ডা. আরিফ মালেক মনোনীত হন। কমিটির সাধারণ সমস্যরা হলেন, পদ্মা নার্সিংয়ের মাহবুবুর রহমান, বনলতার সায়েম আলী, মীর্জা নার্সিংয়ের মীর্জা ফারুক, সাদেকা নার্সিংয়ের অধ্যক্ষ সাদেকা খাতুন, ডা. জোবাইদা নার্সিং কলেজের আনোয়ার হোসেন, প্রভাতী নর্সিং ইনস্টিটিউটের এডভোকেট নুর বানু মিনু এবং বনলতা ইনস্টিটিউটের মি. সাইমুম।

এর আগে অনুষ্ঠিত সভায় নার্সিং শিক্ষার মান ও উৎকর্ষতা বিষয়ে নানামুখী আলোচনা করা হয়। নগরীর এম. রহমান নার্সিং কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম রহমান নার্সিং কলেজের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রিমিয়ার নার্সিং কলেজের কর্নধার ড. জান্নাতুল ফেরদৌস, শাহমুখদম মেডিকেল কলেরজের এমডি মনিরুজ্জামান স্বাধীন,  গ্লোবাল নার্সিং কলেজের এমডি খন্দকার রজব আলী শিমুল ও অধ্যক্ষ সাদেকা খাতুন।