৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর বাঘায় মাদক সেবন করায় ৫ জনের কারাদণ্ড

Admin Published: October 25, 2024, 5:52 pm
রাজশাহীর বাঘায় মাদক সেবন  করায় ৫ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বিনাশ্রমে তাদের এই কারাদণ্ড দেন।

চোলাই মদ সেবন করায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাহাবুল আলীর ছেলে শুভ আলী, শামু আলীর ছেলে রতন আলী। গাঁজা ও চোলাই মদ সেবন করায় পাঁচ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়নের চকএনায়েত গ্রামের জমসেদ আলীর ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলাম।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল আলম বলেন, অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিজের অপরাধ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।