১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

রাজশাহীর এক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

Admin Published: March 20, 2026, 4:41 pm
রাজশাহীর এক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন চারঘাট উপজেলার ইমাম শাজিরুল ইসলাম সাগর। এবারের জামাতে মোট ২১ জন মুসল্লি অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ এবং একজন নারী ছিলেন।



নামাজ শেষে মুসল্লিরা জানান, চাঁদ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য উদিত হয়। ভৌগলিক দূরত্বের কারণে সব জায়গা থেকে চাঁদ দেখা না গেলেও বিশ্বজুড়ে একই দিনে হিজরি মাস গণনা করা উচিত, এমন বিশ্বাস থেকেই তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।


গ্রামের এই পরিবারগুলো গত ১০ বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছেন। শুরুর দিকে মুসল্লি সংখ্যা কম থাকায় নিজ বাড়িতেই নামাজের আয়োজন করা হতো। বর্তমানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হচ্ছে। সৌদি আরবকে পৃথিবীর কেন্দ্র ধরে এবং চাঁদ ওঠার খবর নিশ্চিত হয়েই তারা এই উৎসবে মেতে ওঠেন।