৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীর সাবেক কাউন্সিলর পচাসহ গ্রেফতার ১৬

Admin Published: December 20, 2025, 4:20 am
রাজশাহীর সাবেক কাউন্সিলর পচাসহ গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পচাসহ গেল ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী যুবলীগের কর্মী জাহিদুল ইসলামও রয়েছে। সে নগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

বিস্ফোরণ ঘটিয়ে প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে আরো জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।