স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগর পুুলিশ।
পুুলিশ জানায়, নগরীর সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণশৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলো, মুন্না (৪৮), শামীম (২৮), সাগর শেখ (৪২),শ্রী মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জুয়া খেলার তাস ও টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এদিকে আরএমপির থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে আরো ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।