১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহীতে আলু চাষে মিশ্র সারে ঝুঁকছেন কৃষক

Admin Published: December 16, 2024, 10:13 pm
রাজশাহীতে আলু চাষে মিশ্র সারে ঝুঁকছেন কৃষক

স্টাফ রিপোর্টার :

চলতি রবি মৌসুমের শুরুতেই আলু চাষাবাদে রাজশাহীতে বেঙ্গল মিশ্র সার ব্যবহারে প্রতি ঝুঁকে পড়েছেন কৃষকেরা। জেলার সকল উপজেলায় কৃষকরা এ সারের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবছর বেঙ্গল মিশ্র সার ব্যবহারের উপর ঝুঁকে পড়েছেন। 

সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত  বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে ফসলে  লাভবান হচ্ছেন বলে তানোরের কৃষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন। 

একইভাবে মোহনপুরের চাষি আফজাল হোসেন, বাগমারার আতাউর রহমান, পবার আব্দুল খালেক এবং বাঘার ও তালেব আলী বিভিন্ন ফসলের চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন।  

আর এ কারণেই এবার কৃষকরা আলু চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার শুরু করেছেন। 

মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না। 

ফসল বুঝে পরিমন মতো একটি সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়। 

এবছর আলু চাষাবাদে বেঙ্গল মিশ্র সারের ব্যবহারে ভালো ফলনে আশাবাদী চাষীরা। 

চলতি মৌসুমে তানোরে এক আলু চাষীর জমিতে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার ও চাষ পদ্ধতি পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লা, কোম্পানীর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন বাবু, বিসিআইসি সার ডিলার গৌতম কুমার শাহ্,  আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

এ সময় বেঙ্গল মিশ্র সারের কার্যকারিতা নিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশও করেন। তাছাড়া বাজারে বিভিন্ন সময় সারের সরবরাহ ও দাম নিয়ে ঝামেলা হলেও বেঙ্গল মিশ্র সারের সহজলভ্যতা এর চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে বলেও জানাগেছে।