২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে আরেক অটোরিকশা চালককের লাশ উদ্ধার

Admin Published: October 21, 2024, 1:53 pm
রাজশাহীতে আরেক অটোরিকশা চালককের   লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : তিনদিনের ব্যবধানে রাজশাহীর পবায় আরেক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে  ১১টার দিকে নগরীর অদুরে ভোলাবাড়ি স্কুল সংলগ্ন ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

নগরীর এয়ারপোর্ট থানার ওসি মো. শাহিন বলেন, গোদাগাড়ী উপজেলার স্থানীয়রা কয়েকজনের সন্দেহজনক আচরণ দেখে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ওই অটোচালককে মারপিট করে মাটিতে পুঁতে রেখে যাওয়ার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ওসি জানান অটোরিকশা ছিনতাইয়ের কারনেই তাকে হত্যা করা হতে পারে। 

এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার কাটাখালিতে সড়কের পাশ থেকে আলম নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মহানগরীর কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। কিন্তু ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি। তাই পুলিশ ও পরিবারের ধারণা, রিকশাটি নেওয়ার জন্যই আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।