৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে চাকরিচ্যুত সেই এসআই মাহবুব হাসান দুই দিনের রিমান্ডে

Admin Published: September 4, 2025, 8:57 pm
রাজশাহীতে চাকরিচ্যুত সেই এসআই মাহবুব হাসান দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : মরধর করে পুলিশে সোপর্দ করা রাজশাহীর চাকরিচ্যুত সেই এসআই মাহবুব হাসানকে দুই  দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহীর  নগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক রাজীব আলী রাতুলের বাবা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এ মামলাতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজ বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশে থাকা অবস্থায় তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন সাধারন মানুষ। মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ছিলো তার কাজ। রাজশাহীতে তিনি ডিবি হাসান বলে পরিচিত ছিলেন। ৫ আগস্টের পর তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন।