স্টাফ রিপোর্টার :রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলায় ৬ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আসামীর নাম কাজল (৩৫)। সে নগরীর আসাম কলোনী এলাকায় জসিম উদ্দিনের ছেলে। রবিবার দিবাগত রাতে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার র্যাব রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, সাজাপ্রাপ্ত এ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যুর থেকে সে দির্ঘদিন আত্মগোপনে ছিলো। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে পরোয়ানা সংক্রান্ত বিষয় স্বীকার করেছে। পরে তাকে নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।