২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ড্রাগন বাগানের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু

Admin Published: October 14, 2024, 5:30 pm
রাজশাহীতে ড্রাগন বাগানের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ড্রাগন বাগানে পাতা বৈদ্যুতিক খোলা তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলা মাটিকাটা ইউনিয়নের গোপালপুর ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ড্রাগন চুরি ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিলো বাগানে। সকালে ইয়ামিন বাগানের পাশে তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ইয়ামিনের লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ড্রাগন বাগানের পাশে দিয়ে জমিতে পানি দেয়ার জন্য যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইয়ামিন। তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়েছে। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।