স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগরীতে চাঁদাবাজ, অবৈধ দখরদারী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দুজনসহ ১৫ জন গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজ দু’জন ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় একজন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃতরা হলো, আশরাফুল আলম জুন (৩২) ও মাসুদুর রহমান (৪২)। এদের মধ্যে আশরাফুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল সাগরপাড়া এলাকার মোহাম্মদ আলী বুলবুলের ছেলে ও মাসুদুর একই থানার সাগরপাড়া বল্লবগঞ্জ এলাকার মৃত জেকের শেখের ছেলে।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।