স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর তালাইমারি রানীনগর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ (তলোয়ার) লিখন ইসলাম (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেফতার লিখন মহানগরীর রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে। এছাড়া পৃথক অভিযানে আরো ১৭ জনতে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগর পুলিশর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, লিখন অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয় লোকজনদের ভয়ভীতি দেখাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করা হয়।
এদিকে রাজশাহী মহানগর পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরো ১৭ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।