২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি গ্রেফতার

Admin Published: February 28, 2026, 1:19 pm
রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি  গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ডাঁসমারী এলাকায় চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে (৫২) জেলার চারঘাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার উকিল রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর মহল্লার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উকিল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় তাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পরের দিন গোলাম মোস্তফার স্ত্রী বাদী হয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্তের মাধ্যমে উকিলকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।