৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে হারানো ৭৫টি মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করলো পুলিশ

Admin Published: October 9, 2025, 6:17 pm
রাজশাহীতে হারানো ৭৫টি মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করলো পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে গেল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার করা ৭৫টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দফতরে অনুষ্ঠিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন, মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। এটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং ও সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া কঠিন। তবে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে দ্রুত মোবাইল শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হচ্ছে। নাগরিকদের উচিত মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।

মহানগর পুলিশ জানায়, গত তিনমাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে কিছু দেশের বিভিন্ন জেলা থেকে হারানো। থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও নগরীর বিভিন্ন থানা পুলিশ গত বছরের নভেম্বর গেল সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।