৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা

Admin Published: October 6, 2024, 4:38 pm
রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস উপলক্ষে  শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে নগরভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে ‘০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম হওয়া কয়েকটি শিশুকে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়। এছাড়াও ওয়ার্ড সচিবদের মাঝে জন্ম নিবন্ধন বিষয়ক লিফলেট প্রদান করা হয়।

সভায় জানানো হয়, ০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে জন্ম নিবন্ধনের ফরমটি যথাযথভাবে পূরণ সাপেক্ষে তা জমা দিয়ে জন্ম নিবন্ধন করতে হবে। আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়। অনুষ্ঠানে জন্ম নিবন্ধনে শতভাগ সাফল্য অর্জনকারী নগরীল ২৮নং ওয়ার্ড সচিব মো. ইদ্রিশ আলী বক্তব্য রাখেন।  

এর আগে নগরভবন হতে র‌্যালি শুরু হয়ে নগরীর দড়িখরবোনা মোড় হতে শুরু হয়ে বিন্দুর মোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। র‌্যালিতে রাসিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা ছাড়াও কর্মকর্তারা অংশ নেন।