স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২) গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন রাজশাহী মোটর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। সোমবার মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, যৌথ অভিযানের পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।