১২ ভাদ্র, ১৪৩৩
২৮ আগস্ট, ২০২৬

রাজশাহীতে মুক্তিযোদ্ধা দলের বিজয় শোভাযাত্রা

Admin Published: December 18, 2024, 11:31 pm
রাজশাহীতে মুক্তিযোদ্ধা দলের বিজয় শোভাযাত্রা

স্টাফ রিপোটার :  রাজশাহীতে বিজয় শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর শাখা। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বেলা সাড়ে ৩টায় নগরের বাটার মোড় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি সোনাদিঘী, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে কুমারপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।


এর আগে বাটার মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।


মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউর আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন- মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ আলম, যুবদলের রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক হারু প্রমুখ।