২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Admin Published: October 16, 2025, 7:00 pm
রাজশাহীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একটি নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫)। তারা দুজনেই নির্মাণ শ্রমিক ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুর্ঘটনার পর এ দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পডর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।