২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগ কর্মীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭

Admin Published: November 17, 2025, 1:19 pm
রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগ কর্মীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে রাজশাহী নগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম আলাল উদ্দিন শেখ (৪৬)। সে মহানগরীর মতিহার থানার চরশাদ বাড়ীয়া এলাকার মৃত তছের আলীর ছেলে। এছাড়া প্রত্যয়জিত বাগচী বোবাই (২৯) নামের এক চাঁদাবাজকেও গ্রেফতার করা হয়েছে। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার সত্যাজিত বাগচীর ছেলে।

সোমবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার আলালের বিরুদ্ধে বিষ্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর চাদাবাজির অভিযোগ রয়েছে প্রত্যয়জিত বাগচীর বিরুদ্ধে।

এছাড়াও অন্যান্য অভিযোগে নগরীতে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।