স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২) গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। এদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী রয়েছে। তার নাম সেলিম রেজা (৩২)। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম রেজা আরএমপির কর্ণহার থানার বেজোড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে ।