স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রাজশাহী নগর পুলিশ তাদের গ্রেফতার করে।
এরমধ্যে বিশেষ অভিযানে গ্রেফতার ছাত্রলীগ কর্মীর নাম মো. আলামিন (২৩)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।
শুক্রবার রাজশাহী মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে অন্যান্য অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।