২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ২৪

Admin Published: November 14, 2025, 12:15 pm
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ২৪

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান (২৬) ও মো: হোসাইন (২৪)। এদের মধ্যে মেহেদী রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলার মোহনপুর থানার আবু বক্কর ছিদ্দিকের ছেলে এবং হোসাইন রাবির হল ছাত্রলীগের সদস্য। সে সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত আবু বক্কর এর ছেলে।

শুক্রবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিষ্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।