স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগের এক কর্মীসহ অন্যান্য অপরাধে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার যুবলীগ কর্মীর নাম হোসেন আলী (৩৬)। তিনি নগরীর চন্ডিপুর এলাকার সুলতান আলীর ছেলে। আরএমপির রাজপাড়া থানা পুলিশ নগরীর সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার রাজশাহী নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ছাড়াও বিভিন্ন অপরাধে আরো ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৪ জন রয়েছেন। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।