৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে অচেতন বৃদ্ধকে উদ্ধারের পর পরিবারে কাছে ফিরিয়ে দিলো পুলিশ

Admin Published: August 28, 2025, 6:13 pm
রাজশাহীতে অচেতন বৃদ্ধকে উদ্ধারের পর পরিবারে কাছে ফিরিয়ে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানার হানুরমোড় এলাকা থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বেলপুকুর থানা পুলিশ। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা এসে সনাক্ত করার পর তাদের হাতে তৃলে দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে দায়িত্ব পালনের সময় হানুরমোড় এলাকায় অচেতন অবস্থায় বৃদ্ধকে দেখতে পান। নাম পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। পরে তাবে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। এরপর থানায় নিয়ে আসার পর বৃদ্ধ জানান, তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। তার চার সন্তান রয়েছে। ছোট ছেলে সাইফুল মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বসবাস করেন। এছাড়া তিনি আর কোনো তথ্য জানাতে পারেননি।

এ অবস্থায় বেলপুকুর থানা পুলিশ নওগাঁর মান্দার মিঠাপুকুর এলাকায় বৃদ্ধের ছোট ছেলে সাইফুলের সন্ধান পান। বেলপুকুর থানা পুলিশ বিষয়টি তাকে জানালে তিনি এসে তার বাবাকে শনাক্ত করেন। তিনি জানান, তার বাবার নাম ইসার উদ্দিন প্রামানিক। যিনি একজন হাফেজে কোরআন। দীর্ঘদিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করেছেন। বয়সজনিত কারণে তিনি আর ইমামতি করতে পারেন না। গত ২৪ আগস্ট পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

পিতাকে ফিরে পেয়ে সাইফুল আনন্দিত হন। তিনি আরএমপির বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় তার বাবাকে ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।